নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ১৯৯৩ ব্যাচ এর ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই)বিকালে জামপুর ইউনিয়নের মহজমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস.সি.ব্যাচ ৯৩ এর শিক্ষার্থীরা ঈদ পূর্ণমিলনীর আয়োজন করে।
মহজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাজদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহজমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উক্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো, মোহাম্মদ আলী,মহজমপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.ফিরোজ ভূঁইয়া,সহকারী প্রধান শিক্ষক মো,মোশাররফ মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক,মো.শহিদুল্লা ভুইয়া,মো.শাজাহান মিয়া,মো.হাবিবউল্লা ভূঁইয়া, মো.মাজারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচ পরিবারের সদস্যগন ও ব্যাচ এর শিক্ষার্থীরা। উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং বলেন অনেক পর আমরা মিলন মেলায় পরিনত হয়েছি,আশা রাখি আমরা প্রতি বছর যাতে সবাই মিশে একে অন্যের মনের ভাব প্রকাশ করতে পারি এবং সুখ দুঃখের সাথী হয়ে থাকতে পারি। পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজনে ছিলেন, হাজী মনু,মাসুদ কবির ভুঁইয়া সুমন, মো,আবুল হোসেন,মো.তাইজদ্দিন ভুইঁয়া, মো.গানিউল হামিদ,মো.আশরাফুল আলম, মো.হুমায়ূন কবির প্রমূখ।
























