মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি :
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার ঘটনায় জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে গায়েবে জানাজা অনুষ্ঠিত হয়।
জামালপুর শহরের স্টেশন রোড মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সোমবার সকাল ১০ টায় গায়েবে জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবে জানাজায় কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ স্বেচ্ছাসেবক দল,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল ও ওলামা দলসহ অন্যন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
জানাজা শেষে শহীদ আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনা ও হত্যায় জড়িত পুলিশের দৃষ্টান্তমুলক শাস্তি এবং শহীদ আব্দুর রহিমের রক্তের বহমান ধারায় গণ অভ্যুত্থানের মাধ্যমে জালেমশাহী আওয়ামী সরকারের পতনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
























