শাহরুখ আহমেদঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভা আওয়ামিলীগের সকল অংগ সংগঠন ও সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ আওয়ামী আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরার উদ্যোগে পৌরসভা কার্যালয় সংলগ্ন গোল চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া উপস্থিত জনতা ও অসহায়দের জন্য কাঙালি ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ্ আল কায়সার, উপজেলা আওয়ামী আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। আরো ছিলেন মোঃ মেরাজ, মোঃ রবিন, মোঃ আসাদ সহ পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের সকল অংগ সংগঠক।
























