দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৫ আগস্ট বিকালে শম্ভুগঞ্জ বাজারে অবস্থিত প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সেলীম সরকার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মাদ শাহজাহান মুনির ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সালাহউদ্দিন মাহমুদ সুহাগ,রফিকুল ইসলাম,লতিফুল হাসান মাসুদ প্রমূখ । সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলীনা কবির,সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার,আবু সাঈদ প্রমূখ ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক স্বপন কুমার ভদ্র ।
তিনি বলেন ১৫ আগস্টের মাধ্যমে বাংলাদেশে অপশক্তিরা ক্ষমতায় আসে । শেখ পরিবারকে নিমূর্ল করার মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়ার চক্রান্ত করা হয় । ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে বাংলাদেশের মানুষের জীবন মান আরো অনেক উন্নত পর্যায়ে পৌঁছে যেত ।
প্রধান অতিথি তার বক্তব্যে ১৫ আগস্টের সাথে জড়িত ব্যাক্তিদের শাস্তি নিশ্চিত করতে বিদেশী বন্ধু রাষ্ট্রের সাহায্য নিয়ে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি বিনিত আহ্বান জানান । তিনি আরো বলেন,১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল,পরবর্তিতে তার কন্যা দেশ পরিচালনার দ্বায়িত্ব নিলে দেশে মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি আবারো ক্ষমতায় আসে । সভাপতি তার বক্তব্যে সাংবাদিকদের ১৫ আগস্ট সম্পর্কে গবেষণা করে তাদের কলমের কালির সঠিক ব্যবহারের আহ্বান জানান । তিনি বলেন সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পণ । তাদের কলমের মাধ্যমে আগামী প্রজন্ম ১৫ আগস্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টের শহীদদের স্মরণে ফাতেহা পাঠ ও দোয়া করা হয় । দোয়া পরিচালতা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার । দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয় ।
























