এমরান হোসেন তানিম,পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।শোক দিবসে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাতবরন করা সকল শহীদদের।
জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা অর্ধনমিত রাখা হয়।সকাল ৯.২৫মিনিটে কালো ব্যাচ ধারণ এবং তার কিছুক্ষন পর শোক র্যালী বের করা হয়।যা প্রশাসনিক ভবন হতে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শোক র্যালী শেষ হওয়ার পর ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে (জনক জ্যোর্তিময়ে) শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন মাননীয় উপচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য অধ্যাপক ড.এস এম মোস্তফা কামাল খান।এরপর এক এক করে শ্রদ্ধা জানান বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা পরিচালক, পরিবহন পুল, কর্মচারী সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরপর ১মিনিট নিরবতা পালন করা হয়।নিরবতা পালন শেষে ‘জনক জ্যোর্তিময়’ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন,আগস্ট মাস শোকের মাস,এটি আমাদের জাতীয় জীবনে একটি কলঙ্কের দিন। যিনি আমাদের জাতির পিতা, যার হাত ধরে আমরা সুন্দর একটা দেশ পেয়েছি। একটি কুচক্রী মহল ওনার কিছু কাছের মানুষের সহায়তায় ওনাকে এবং ওনার পরিবারের সদস্যদের হত্যা করে।শেখ মুজিবুর রহমানের আদর্শ ধরে আমরা এগোতে চাই। ওনার জীবনের বহু স্থানে অনেক কিছু স্মরনীয় করে গেছেন।বর্তমানে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই বের হয়েছে। আমরা যদি বইগুলো পড়ি তাহলে আমরা উনার জীবনের খুঁটিনাটি সব কিছু জানতে পারবো। বঙ্গবন্ধুর শিক্ষা আমাদের ধারণ করতে হবে। এ শিক্ষা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান তাঁর বক্তব্যে বলেন, আজকের এই দিনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিনম্রচিত্তে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎ বরণ করা প্রতিটি মানুষকে স্মরণ করছে। সারা বিশ্বে আজ এক ক্লান্তিকাল সময় পার করছে, এর মধ্যেও আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের জাতির পিতাকে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক। পৃথিবীর বুকে মাননীয় প্রধামন্ত্রীর হাত ধরে স্মার্ট বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।
পরিশেষে ১৫ই আগস্টে শাহাদাতবরনকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবং বাদ যোহর পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।



















