রানা মুহম্মদ সোহেল, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত “১৫,১৭ এবং ২১ আগস্ট একই সূত্রে গাথা শীর্ষক আলোচনা সভা”,দোয়া অনুষ্ঠান এবং দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ (১৭ আগষ্ট) সকাল ৯ টায় শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শুরু হয় দলীয় কার্যক্রম।
এতে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল।
শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউ পি চেয়ারম্যানের মোঃনুরুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও খরনা ইউ পি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালেবুল ইসলাম তালেব ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ,শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি রুবেল সরকার,মাঝিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী,শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান নাঈম,আব্দল্লাহ্ আল কুদ্দুস, ইজহারুল হক জিহাদ,হুমায়ন কবির,জহুরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ,রাসেল মাহমুদ বিশাল,রাসেল আহম্মেদ ইব্রাহীম,মোহন, আতিকুল ইসলাম আকাশ,আমিনুর, নাসিম,হানিফ,রাজু,পলাশ,মিলন,আতিকুল,ওরেসুল,রাশেদ,পারভেজ,খোকন,মিন্টু,সুদীপ্ত শাহীন,মামুনুর রশিদ,আল আমিন,ফিরোজ আহম্মেদ,রায়হান,আরিফুল ইসলাম মিলন,করিমসহ শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মীয় সম্পাদক হাফেজ আহমেদ যোবায়ের চৌধুরী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
























