মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ( ২৮ আগস্ট) বিকালে শহরের ফৌজদারি থেকে শোক র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এসে শেষ হয়।
শোক র্যালীর নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী।
র্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান,জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, সদস্য নারায়ণ চন্দ পাল রানা, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম মিয়া,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমূখ৷
এ সময় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু ও তার সহধর্মিণীসহ তার পরিবারের সকলকে ১৫ আগষ্ট হত্যা করা হয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার পরিবারের সবাইকে হারিয়ে তার বোনকে সাথে নিয়ে এই বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। কারো পরিবারের সকলকে যদি এইভাবে হত্যা করা হয় তাহলে যে জীবিত থাকে সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা শোককে শক্তিতে পরিণত করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। যারা ১৯৭১ সালে পাকিস্তানি প্রেতাত্মাদের হয়ে কাজ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে ১৫ আগস্ট ঘটিয়েছে। বঙ্গবন্ধুসহ তার পরিবারের ২৬ জন সদস্যকে হত্যা করেছে ঘাতকরা।’
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে করে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।আমরা শোককে শক্তিতে রুপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যাব।’
























