শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাহজাহানপুরে পারিবারিক কোলহের জেরে ছোট ভাইদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন বড়ভাই ও ভাতিজা।
অভিযোগ সুত্রে জানাগেছে, ৪ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া পুর্বপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র রেজাউল করিম নিজ জমিতে কাজ করতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে তার সৎ ভাই মুকুল ও সবুজের নেতৃত্বে ৬/৭ জনের একটি দল তার উপর হামলা চালিয়ে চাকু দ্বারা শরিরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে।
এ সময় তার চিৎকার শুনে তার ভাতিজা রোকনুজ্জামান রাফি এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত রেজাউল করিম ও তার ভাতিজা রাফিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন তাদের অবস্থা এখন আশংকামুক্ত।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা এএসাই আশরাফ আলী জানান, এটি একটি পারিবারিক ঝামেলা আহতদের চিকিৎসার জন্য মেডিকেল পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
























