রানা মুহম্মদ সোহেল, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের নন্দকুল গ্রামের এক গৃহবধূ কে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
শাহাদাত হোসেনের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে , গত এক সপ্তাহ ধরে একই এলাকার নন্দকুল পশ্চিম পাড়ার মৃত তৈয়ব আলীর পুত্র কামাল হোসেন ও তার স্ত্রী নাজিয়া বেগম, বাদী রেশমার বিরুদ্ধে এলাকায় একের পর এক কুৎসা রটনা করে আসছে।
এর প্রতিবাদ করায় গত ২ সেপ্টেম্বর বেলা ১১টার সময় নিজ বাড়ি থেকে সওদা করার উদ্দেশ্যে দোকানে যাওয়ার সময় কামাল হোসেন রেশমা বেগমকে টেনে হেঁচড়ে কামালের বাড়িতে নিয়ে শ্লীলনতাহানীর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে।
বাদী অভিযোগে উল্লেখ করেন, তারা উভয়ে তাকে আক্রমণ করে, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চোখের নিচে ও পায়ে মারাত্মক যখন প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উক্ত ঘটনা অভিযোগ দায়ের করলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এসআই মোহাম্মদ আলীকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে তার অভিযোগ চূড়ান্তভাবে গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
























