মেহেদী হাসান,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় পুকুর থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের মোদকপাড়া এলাকার পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই যুবকের লাশ উদ্ধার করে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল -উল -হক জানান, সকাল ৮ টার দিকে খবর পেয়ে আমরা যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস অজ্ঘাত যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ।
























