মোঃজুয়েল রানা, মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস পালিত হয়েছে। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীরা দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছেন।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় মোহনপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় অফিসের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে জেলহত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃআব্দুস সালাম,রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য,মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দিলীপ কুমার তপন, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন,বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক জলিল মোল্লা,রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিন, মোহনপুর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলম সহ নেতৃবৃন্দ।
























