মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই রোগী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।তিনি ঢাকা থেকে আসা চাকুরিজীবী। চলতি মৌসুমে ওনিই আখাউড়ায় সনাক্ত হওয়া প্রথম ডেঙ্গু রোগী। ওই ব্যক্তি হলেন মো. আলম মিয়া (৩৫)। বাংলাদেশে রেলওয়েতে তিনি টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) পদে কর্মরত আছেন। দায়িত্ব পালন করতে তিনি ১০নভেম্বর ঢাকায় গিয়েছিলেন। এরপর থেকে অসুস্থ বোধ করেন তিনি।
আলম মিয়া জানান, ধারণা করছি ঢাকার কমলাপুরে রেলওয়ে সংশ্লিষ্টদের জন্য টয়লেট ব্যবহারের সময় সেখানে থাকা মশার কামড়ে তিনি আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে ফেরার একদিন পর থেকেই তিনি অসুস্থবোধ করেন। গত মঙ্গলবার পরীক্ষা করে ডেঙ্গু বিষয়টি নিশ্চিত হতে পারেন। চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউএইচএফপিও) হিমেল খান বলেন,
‘ডেঙ্গু সনাক্ত হওয়ার পরপরই ওনাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন দিক চিন্তা করে ওনাকে কেবিনে আলাদাভাবে রাখা হয়েছে । চলিত সময়ে আখাউড়াতে প্রথম রোগী ওনি।
























