মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পাচার চেষ্টার অভিযোগে শিং মাছ জব্দ করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে বুধবার গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা প্রায় ২৮০ কেজি মাছ আজ সকালে নিলামে বিক্রি করা হয়। অভিযানের সময় তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ট্রাস্ট ফোর্সের সদস্যরা গঙ্গাসাগর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ জব্দ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় আটক তিনজন বিজিবির হেফাজতে আছে। তাদেরকে এখনও পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























