দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে,পাশাপাশি ঘোষণা করা হয়েছে নতুন কমিটি । জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এহতেশামূল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।
অপর দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে মোঃ ইকরামুল হক টিটুকে এবং সাধারণ সম্পাদক পদে অপরিবর্তিত রয়েছেন মোহিত উর রহমান শান্ত ।
এর আগে ৩ ডিসেম্বর(শনিবার) দুপুর ১২টার দিকে জেলা সার্কিট হাউস মাঠে জাতীয় সংগীত পরিবেশন মধ্যে দিয়ে জেলা আওয়ামী লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় । পরে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । সম্মেলনের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জহিরুল হক খোকা । সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুসহ প্রমুখ।
























