মাসুদ হাসানঃ
সোনারগাঁ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে কাঁচপুরবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ।বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র আর একটি পতাকা। আসুন আমরা শান্তির বাংলাদেশ গড়ায় লাল সবুজের পতাকা তলে সমবেত হই।
বঙ্গবন্ধুর নেতৃত্ব অর্জিত স্বাধীনতা আর রাষ্ট্রনায়ক শেখ হাসিন বলিষ্ঠনেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্ব সোনারগাঁ আওয়ামী যুবলীগ বদ্ধপরিক। বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গীবাদ, মৌলবাদ, স্বাধীনতা বিরোধী অপশক্তির জায়গা হবেনা।
তিনি এই শুচেচ্ছা বার্তায় যুব সমাজের উদ্দোশ্যে আহবান জানিয়ে বলেন, আসুন ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত এ বিজয় দিবসে শপথ করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্ব নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে দায়িত্বশীল ভূমিকা রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
























