ইউসুফ আলী,বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ বন্দরে রবিউল(৪৫) নামে এক ডিম ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে বন্দর শাহী মসজিদ এলাকায় জিমের সরঞ্জাম দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল হাফেজীবাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
নিহতের স্ত্রী রাসিদা জানান, বুধবার রাতে বাসায় আসেনি রবিউল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জিমের সরঞ্জাম বিক্রির দোকানের ভেতরে লাশ ঝুলছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে থানায়
জানালে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রবিউল নিজ এলাকায় ডিমের ব্যবসা পরিচালনা করতেন। এছাড়াও দীর্ঘদিন যাবত ঋণের চাপে ছিলেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, দোকানের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁসি অবস্থায় রবিউলের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি আত্নহত্যা, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
























