নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা উৎসব-২০২২ উপলক্ষে ‘মিট দ্যা প্রেস’ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন অন্নদা উৎসবের আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতলের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অন্নদা উৎসবে অংশ নিতে বিদ্যালয়ের প্রায় ২ হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। দীর্ঘ কয়েকমাস চেষ্টা চালিয়ে ১৯৫৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এস এস সি পাশ করা শিক্ষার্থীরা অন্নদা উৎসবে অংশ নিচ্ছেন। উৎসবকে সফলভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবেশের সভাপতি মোঃ ছগীর আহমেদ, আবেশের সাধারণ সম্পাদক খাইরুল ইমাম শামীম। তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রচার উপ কমিটির সিনিয়র সদস্য সৈয়দ মোঃ আকরাম ও উদ্যাপন পরিষদের সদস্য আশরাফ উদ্দিন পিকু, মোঃ আল-মামুন, নিহার রঞ্জন সরকার, মাতিন আহমেদ।
























