নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার, জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউপি মেম্বারসহ ৬জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ছোনকান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইউপি মেম্বার মোঃ মনিরুজ্জামান( ৪৯), ছেলে ভিশাল (২১),ফয়সাল সরকার(১৭),বড় ছেলের স্ত্রী মিম আক্তার (১৮),ভাতিজা ওমর(১৮) ও শিপন (১৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, ঐলাকার গোলজার (৫৫) ও রাশেদুল ইসলামের নেতৃত্বে ইসমাইল, আশাদ,আরিফ,বশির,আওলাদ,তানভির,রিফাতসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেম্বার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ঘর ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়।
ঘটনায় আহত ইউপি মেম্বার মনিরুজ্জামান জানায়,তাদের সাথে পূর্ব থেকেই বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। আর বিভিন্ন বিষয়ে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতো তার প্রতিবাদ করায় আমার বাড়িতে এই হামলা চালায়। ঘর ভাংচুর করার করার সময় আমি ও আমার ছেলে ভিশন বাধা দিলে আমাদের উপর হাত তুলে। এ দেখে বউ মা মিম আক্তার এগিয়ে আসলে তাকে শ্লীলতাহানি করে। এছাড়াও ভাতিজারা এগিয়ে আসলে তাদের মারধর করে।আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল,আমি কোনো প্রকার ঝামেলায় না গিয়ে থানায় অভিযোগ দিয়েছি।এই হামলায় এদের কঠিন বিচার চাই।
এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























