যশোর জেলা প্রতিনিধি, মনিরুজ্জামান মনির :
ওসমানপুর পশ্চিম পাড়া গ্রামের আয়োজনে উৎসাব মুখর পরিবেশে ঐতিয্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা হয়েছে।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর সদর উপজেলা কাশিমপুর ইউনিয়নের ওসমান পুর গ্রামের পশ্চিম পাড়া মাঠে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক যশোর জেলার স্বেচ্ছাসেবক লীগ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক জাফর ইকবাল। এ খেলায় ৪৮টি গরুর গাড়ি ৮টি দলে প্রতিযোগিতা করে এবং গাড়ি প্রতি টোকেন মূল্য ধরা হয় ৫’শ টাকা। ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণকারি ৬টি গরুর গাড়ি মধ্যে প্রথম হয়েছে বিল্লাল পুলিশ জলকার, ২য় নজরুল মুন্সি শুকদেবনগর, ৩য় আবির চৌগাছা এবং ইমান আলী এনায়েত পুর, সফিয়ার রহমান বারোবাজার, মিজানুর রহমান কাঠামারা। প্রতিযোগি বিজয়িদের ১ম পুরুস্কার বাইসাইকেল, ২য় পুরুস্কারও বাইসাইকেল, ৩য় পুরুস্কার রাইচকোকার এবং তিনজনকে সান্তনা পুরুস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সাবেক কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান সাগরকে তিনি বিশেষ কারনে থাকতে পারে নাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ইব্রাহিম খলিল। আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলামসহ বিল্লাল, সাবেক মেম্বার শওকত আলী, তোফাজ্জল হোসেন, কুবাদ আলী এবং জয়নাল প্রমুখ।
























