মাসুদ হাসানঃ
গত ৩৮ দিন ধরে সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের মোঃ রহিজুল ইসলাম( ৮০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। গত ৩ ডিসেম্বর সকাল ১০ টার দিকে পরিবারের অগোচরে কাঁচপুর দক্ষিণ পাড়া বড়ছেলের ভাড়াটিয়া বাসা থেকে বের হন।এরপর থেকে নিখোঁজ রয়েছেন রহিজুল ইসলাম।
নিখোঁজ রহিজুল ইসলামকে ভোলা জেলার আলীনগর গ্রাম থেকে চিকিৎসার জন্য তার ছেলে নুর সোলাইমান কাঁচপুর দক্ষিণ পাড়া ভাড়াটিয়া বাসায় নিয়ে আসেন।
নুর সোলাইমান জানান, তার বাবা তাদের গ্রামের বাড়িতে ৭ মাস আগে স্ট্রোক করে।স্ট্রোকের পর স্বাভাবিক ভাবে কথা বলতে পারেন না।কথা বললে বা কিছু জিজ্ঞেস করলে ভুলে যান,ঠিকানা বলতে পারেন না।ভোলায় দীর্ঘদিন চিকিৎসা দেওয়ার পর ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে কাঁচপুর নিয়ে আসি।১ মাস আমাদের সাথে ছিলেনো।পরিবারের অগোচরে ঐদিন শনিবার সকালে বাসা থেকে বের হয়ে যান।
এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যাবধি নিখোঁজ রহিজুল ইসলামের সন্ধান পায়নি তার পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে নিখোঁজ রহিজুল ইসলামের ছেলে নুর সোলাইমান সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ১৫৯) করেন।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, নিখোঁজ ব্যক্তির ছেলে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
























