মাসুদ হাসানঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ জানুয়ারি) বিকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি সাবেক সাংগঠনিক সম্পাদক নাছরিন সুলতানা ঝরা। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বার, যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান প্রমুখ।
























