বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক গোলাম আযম শামীম কর্তৃক প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সময় (আইসিটি) শিক্ষক গোলাম আযম শামীমকে ক্লাসে যেতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন,এবং প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেনকে অতর্কিত ভাবে হামলা করে নাক মুখ ফেটে দিয়ে স্কুল থেকে চলে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেন বলেন,২০২১ সালে স্কুলটিতে গোলাম আযম শামীম (আইসিটি) শিক্ষক হিসেবে এমপিও ভুক্ত হয়।এমপিও ভুক্ত হওয়ার আগে ও পরে তিনি নিয়মিত ক্লাস করেন না অথচ তিনি সরকারি বেতন ঠিকই পান, এ বিষয়ে তাকে নিয়ে বিদ্যালয়ে আজ মিটিং হওয়ার করার কথা ছিল। মিটিং এর পূর্বেই তিনি অতর্কিত ভাবে আমাকে মারধর করেন এবং হুমকি দিয়ে চলে যান।
এ বিষয়ে তিনি আরও বলেন, ইউ এন ও, থানায় ও মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক গোলাম আযম শামীমের কাছে জানতে চাইলে তিনি বলেন, “২২ বছর ধরে এ স্কুলে বেকার দিচ্ছি,কয়েক বছর পূর্বে এমপিও ভূক্ত হই।আমার গত দুই বছরের বেতন এখনও উত্তোলন করতে পারিনি।প্রধান শিক্ষককে একটি দরখাস্ত লিখে দিতে বললে তিনি বিভিন্নভাবে টালবাহনা করে।তিনি আমাকে দেখতে পারেন না,কারণ তিনি অনেক অন্যায় কাজ করে,আমি সেগুলোর প্রতিবাদ করি।
তার বিরুদ্ধে অনেক অভিযোগ ইতঃমধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসে জমা রয়েছে,সেগুলোর আগে সুষ্ঠু তদন্ত করা হোক।”আমি তো আজ বিদ্যালয়েই যাই নি।”
বিদ্যালয়ের সভাপতি হেফাজত আরা মিরা বলেন,আইসিটি শিক্ষকের এ ধরণের আচরণ করা ঠিক হয়নি,ঘটনা তদন্ত করা হচ্ছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন,পুলিশ পাঠিয়েছিলাম, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























