মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
প্রবাসী নিবর মিয়ার ক্রয়কৃত সম্পদ দখল করতে পাশ্ববর্তী বাড়ীর বাসিন্দাগণ ফলবান বৃক্ষ নিধন করেছে বলে এক অভিযোগে জানা গেছে। প্রবাসী নিবর মিয়ার বড় বোন মোছা. রুমা আক্তার, স্বামী মো.কাউছার মিয়া, গ্রাম চড়নাল ৬ নং ওয়ার্ড কসবা পৌরসভা, জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় অভিযোগ দায়ের করেন। কোন প্রতিকার না পাওয়ায় পরবর্তীতে আবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়ায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ২৫ জানুয়ারি বুধবার বিকাল আনুমানিক ৪টার সময় মো. ফজল মিয়া ( ৫০) পিতা মৃত মৌলভী আবুল বাশার, সুমন মিয়া ওরফে সোহাগ ( ২৬) পিতা মো. ফজল মিয়া, মো. শাহীন মিয়া ( ২৫) পিতা মো. ফজল মিয়া, মোছা.সুফিয়া বেগম ( ৪৫) স্বামী মো. ফজল মিয়া সর্বসহা চড়নাল বিএস খতিয়ান নং ২৩, জেএল নং ৭৫ রেজিষ্ট্রি দলিল নং ৯৮০ তাং-০৯/০২/২০২০, দাগ নং ২৭৩ সাবেক ১০০ দাগের ৫ শতাংশ লাল হালে ভিটা ভূমিতে অবৈধ প্রবেশ করে তফসিল বর্ণিত ভূমিতে লাগানো ফলবান ৬ টি আম গাছ কাটিয়া ফেলে। এতে করে বাদীর ভাইয়ের প্রায় একলক্ষ টাকা ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে বলে জানান। এসময় বাদী আসামীগণকে বাধা প্রদান করলে আসামীগণ বাদীকে অশ্লীল গালি-গালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করে বলে বাদী আবেদনে উল্লেখ করেন। বাদী আশাবাদ প্রকাশ করছেন যে আসামীগণ যে কোনও সময় তাকে প্রাণনাশ করতে পারে এমনকি তাকে গুম ও করতে পারে। বাদী এব্যাপারে দ্রুত আইনুগত্য সাহায্য প্রার্থনা করেছেন।
























