রানা আহমেদ:
কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতার কাছ থেকে নামজারী করে দেয়ার কথা বলে টাকা নেয়ার অপরাধে মো. বুদ্দু মিয়া (৩৪) নামের একজনকে দুইদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিস ও আশেপাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বুদ্দু মিয়ে নামের ওই ব্যাক্তি সেবাগ্রহীতার কাছ থেকে সরকারি ফি এর অতিরিক্ত টাকা নিয়ে নামজারির প্রতিশ্রুতি দিয়ে কাগজপত্রাদিসহ আমার অফিসে আসেন। অভিযান চলাকালে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুদ্দু মিয়াকে আটক করে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
তিনি আরও বলেন, স্বচ্ছ ও স্বল্প সময়ে ভূমিসেবা প্রদান এবং দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে আমরা বদ্ধপরিকর। আমার অফিস দূর্নীতিমুক্ত। সকল সেবা গ্রহীতার জন্যে আমার অফিস উন্মুক্ত। ভূমিসেবা প্রার্থীকে তৃতীয় পক্ষের সাহায্য না নিয়ে সরাসরি সেবা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা নিশ্চিতকরণে এ অভিযান অব্যাহত থাকবে।
























