নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা থেকে আজ শনিবার সকালে ২৫’শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ ডিবি জোন।
গ্রেফতারকৃতরা হলেন, মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর এলাকার আবুবকর মোল্লা’র ছেলে মিরাজুল ইসলাম(৪০),কক্সবাজারের চকরিয়া উপজেলার ছাইয়াখালী এলাকার জাকির আহম্মেদের ছেলে আনসার উদ্দিন(৩০) ,জমির হোসেনের ছেলে হাকিম আলী (২৪)।
সোনারগাঁ ডিবি জোনের এস আই পলাশ ক্রান্তি রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার ডান দিকের রাস্তার সামনে থেকে তাদেরকে ২৫’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। জেলা পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
























