সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলার প্রশাসনের উদ্যোগে হল রুমে এ মত বিনিময় হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
























