নিজস্ব প্রতিবেদক:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নারায়ণগঞ্জ জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়ন নয়াপুর( বাগান) বাড়ী জাবালে নূর হোসানিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং ও কোরআনের হাফেজ কোমলমতি শিশুু ছাত্রদের নিয়ে পবিত্র মাহে রমজানে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) জাবালে নূর হোসানিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিংএ ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ,সাধারণ সম্পাদক মো: মোরশেদ, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোঃ কুদরত আলী মাষ্টার,সহসভাপতি মোঃ মামুন মোল্লা, সেনাবাহিনী রাজীব, দপ্তর সম্পাদক মোঃ মিমরাজ,মোঃ কাউসার আহম্মেদ সজীব,সেলিম হোসেন, মোঃ ফয়সাল, মোঃ কুদ্দুস,জামান, ইস্রাফিল। আরো উপস্থিত ছিলেন মোঃ রুবেল, সাংবাদিক শাহিন সাকি, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও অত্র মাদরাসা এতিমখানার কমিটি ও সকল শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
























