শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলার কাশিমপুর থানা শাখার উদ্যোগে আনন্দ শোভা অনুষ্ঠিত হয়। শোভা যাত্রাটি কাশিমপুর থানা শাখা কার্যালয় থেকে শুরু করে শ্রীপুর-কাশিমপুর রোড প্রদক্ষিন করে করে ডিবিএল গ্রুপের পাশে দিয়ে কাশিমপুর থানা হয়ে ফেডারেশন কার্যালয়ে এসে শেষ হয়।শোভা যাত্রা শেষে শ্রমিকদের নূন্যতম মজুরী ২৪ হাজার টাকা দাবীসহ বিভিন্ন দাবী-দাওয়া ও মে দিবসের তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠি হয়। ১ লা মে সকাল ১০ টায় ফেডারেশনের কাশিমপুর থানা শাখার সভাপতি নুর জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধাধারণ সম্পাদক,শফিকুল ইসলাম শামীম।
এছাড়াও কাশিম থানা শাখার সহ-সভাপতি,শিউলী আক্তার,সহ-সভাপতি,রেজাউল করিম,সাধারণ সম্পাদক,সুকুমার কর্মকার,সহ-সাধারণ সম্পাদক,বাবলু মিয়া,শ্রমিক নেত্রী,মরিয়ম আক্তার সাথী সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উক্ত সসংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা, রফিকুল ইসলাম সুজনের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ে আনন্দ শোভা যাত্রা ও সমাবেশ,গাজীপুর মহানগর কমিটি, সাভার উপজেলা কমিটি ও আশুলিয়া থানা শাখা কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শোভা যাত্রা ও পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।
























