নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমানের ৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা মে) বিকেলে উপজেলার চৌরাস্তা এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টি উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সহ সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান, এম এ জামান , আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নু, হাজী গরীব নেওয়াজ, মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু , হাজী জাবেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আবুল হাসেম, প্রচার সম্পাদক ফজলুল হক, সাংস্কৃতিক সম্পাদক হাজী মুক্তার হোসেন লায়ন তোফাজ্জল হোসেন, সাইদুর রহমান সবুর, , জাতীয় মহিলা পার্টি আহবায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, মোতালেব ভূইয়া মেম্বার, আলী জাহান মেম্বার, এমরান হোসেন ভূইয়া, শাহীন মেম্বার, বকুল মেম্বার, সাংবাদিক নাছির উদ্দীন মেম্বার, আলী আকবর মেম্বার, সাকিব হাসান মেম্বার, আলমগীর কবির মেম্বার, হাসান ইমাম, দুলাল কাউন্সিলর,আমীন মেম্বার, জাকির সরকার, তাইজুল ইসলাম মেম্বার, সাজেদ আলী মেম্বার প্রমুখ।
দোয়া মাহফিলে নাসিম ওসমানসহ ওসমান পরিবারের প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
























