মুরাদুজ্জামান, জামালপুর সদর প্রতিনিধি:
আজ রবিবার (১৮ জুন) সকালে জামালপুর জেনারেল হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড. প্রণয় কান্তি দাস, সহকারী পরচালক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, অধক্ষ্য শেখ হাসিনা মেডিকেল কলেজ জামাপুর, অধ্যাপক ডা. এ এস এম ইকবাল হোসেন চৌধুরী,ডা. উত্তম কুমার প্রমূখ।
আজ সারাদিন ৬ মাস থেকে ১ বছরের শিশুদের নীল ক্যাপচুল আর ১বছর থেকে ৫ বছর শিশুদের লাল ক্যাপচুল খাওয়ানো হয়েছে।
























