মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি’র নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগ,শহর স্বেচ্ছাসেবক লীগ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
























