দেলোয়ার হোসেন রাজিব,ময়মনমিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান ।
১৪ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৫ টাই শম্ভুগঞ্জ চাইনামোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন ত্রিশাল থানার সেনবাড়ির ফজলুল হক এর ছেলে বাবু মিয়া(২৫), সোহবার উদ্দিন এর ছেলে ইয়াসিন মিয়া(১৮) এবং ত্রিশাল কালির বাজারের ইসলাম মিয়ার ছেলে রিপন ।
দুর্ঘটনার ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মোটরসাইকেলে তিন জন শম্ভুগঞ্জ থেকে ত্রিশাল যাচ্ছিল । পথিমধ্যে চায়না মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতাবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
























