গরীবের উকিল খ্যাত এডভোকেট মো: ফিরোজ মিয়া নিজের সাধ্যমতো অসহায় মানুষের পাশে নিজেকে উৎসর্গ করে চলেছেন।করোনা ভাইরাসে লকডাউনে থাকা কর্মহীন মানুষের পাশে দাঁড়িছেন ক্যামেরা ও প্রচারকে পাশ কাটিয়ে নিরবে নিভৃতে।
তিনি সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের ৫০ টিপরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন বলে জানান উপকারভোগীরা।স্থানীয় বাসিন্দা মো: রফিকুল ইসলাম (রফিক) জানান, সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের এলাকায় গরীবের উকিল ও দানবীর হিসেবে পরিচিত।
তিনি গত ০৪/০৪/২০ইং তারিখে করোনা ভাইরাসে কর্মহীন ৫০ টি পরিবারকে ৫কেজি চাউল, আধা কেজি ডাউল, আধা কেজি তৈল, আধা কেজি পিয়াজ, আধা কেজি লবন, ২.৫ কেজি আলু এবং হাত মুখপরিস্কার করার জন্য একটি সাবান বিতরণ করেছেন।
স্থানীয়রা জানান, এডভোকেট মো: ফিরোজ মিয়া এলাকার মানুষকে বিপদে আপদে আগলে রাখেন।তিনি এলাকার মাদ্রাসারগরীব ছাত্রদের লেখাপড়ার খরচ চালিয়ে রাখতে সাহায্য করেন তা একান্ত গোপনে।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগ রাজনীতিরসাথে জড়িত এবং কোন চাটুকারী এবং ন্যায়ের পথে রাজনীতি করে সত্য কথা বলেন বলেও জানান স্থানীয়রা।এ ব্যাপারে এডভোকেট মো: ফিরোজ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কি দিয়েছি, কতটুকু দিয়েছি কতজন জনকেদিয়েছি তা বিষয় না, তবে আমি আমার সাধ্যমত টেষ্টা করি মানুষের জন্য কিছু করার। আল্লাহ আমাদের সহায় হবেন এই কামনাকরি।
























