জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরের কেশবপুর গ্রামে নারায়নগঞ্জ থেকে করোনা উপসর্গ, জ্বর,সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে পালিয়ে আসা এক যুবকককে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে আসা ১৩জন হোম কোয়ারেন্টিনে, প্রাতিষ্ঠিানিক কোয়ারেন্টিনে ২জন ও ১জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এদের করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেই সাথে রোগীর বাড়িসহ মোট ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। প্রথমে ২৫ জনের নমুনা পরিক্ষা জন্যে পাঠানো হয়েছিল সেই ২৫জনের নেগেটিভ পর ৩ জনের নমুনা পাঠানো হয়েছিল তাদের নমুনাও নেগেটিভ এবং নতুন ৮জনের নমুনা পরিক্ষা করার জন্য পাঠানো হয়েছে এসব পরিক্ষার রির্পোট আসলে করোনা উপসর্গ আছে কি না জানা যাবে। তবে রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।
























