মোঃ আমিনুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা কারাগারে যুবলীগ নেতা নাজমুল হক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়। তিনি এনজিও থেকে ঋণ গ্রহণের দায়ে একটি মামলায় কারাগারে ছিলেন।
নাজমুল হক হাতিবান্ধা টংভাঙ্গা ইউনিয়নের মৃত সোলেমান গনির ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি।
লালমনিরহাটের জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাজমুল হক একটি মামলায় কারাগারে ছিলেন। আজ বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালের দিকে নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
নাজমুল হকের মরদেহের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
























