রানা মুহম্মদ সোহেল, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে বগুড়ায় সাংবাদিক জোট।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার আয়োজনে পাসপোর্ট অফিস সংলগ্ন কার্যালয়ে প্রতিবাদ সভা করা হয়।
জানা যায়,শাজাহানপুর উপজেলার অবৈধ ভাবে সরকারি চাল সিন্ডিকেটের মিথ্যা মামলার স্বীকার হন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া প্রতিনিধি রায়হানুল ইসলাম এবং জি বাংলা টেলিভিশনের ক্যামেরা পার্সন মিলন হোসেন।
উক্ত দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য বক্তব্য রাখেন বক্তারা।
উক্ত প্রতিবাদ সভায় সংগঠনের সহ সভাপতি হাকীম সামিউল ইসলাম রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরানুল হক, দপ্তর সম্পাদক এরশাদ হোসেন, সংগঠনের সদস্য সাংবাদিক গোলাম মোস্তফা, আব্দুর রহিম, আব্দুর রহমান, জাহেদুল ইসলাম, পলাশ, রইসুল ইসলাম সহ অনেকে।
























