মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে আব্দুল করিম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকার একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।সে জামালপুর সদর উপজেলার শাহবাজ ইউনিয়নের কইডলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক জানায়, গত ২৮ আগষ্ট সকালে তার নিজ বাড়ি থেকে ছোট বোনের বাড়ি মাদারগঞ্জের বেড়াতে আসেন।সেই দিন বিকেলে বোনের বাড়ী থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।আজ তার মরদেহ ডোবাতে বাসতে দেখে স্থানীয়রা।
পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
























