মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার ৩ নং লক্ষীরচর ইউনিয়নের অন্তর্গত ১ থেকে ৯ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০২ সেপ্টেম্বর ) সন্ধায় বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো: নুরুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালেহীন রেজা,সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা, আফজাল হোসেন বিদ্যুৎ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহজাহান আলী চাঁন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, ৩ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সদর উপজেলা পূর্ব শাখা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান জিয়া প্রমূখ।
সম্মেলনে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























