বাঁধন রায়,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলা পোনাবালিয়া ইউনিয়নের শিববাড়ী এলাকার কৃষি শ্রমিক ইছাহাক খলিফা (৬০) বজ্রপাতে নিহত হয়েছেন।গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় জমিতে আমন বীজ রোপন করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারায় ।
সে ইছালীয়া গ্রামে অন্যের জমিতে শ্রমিক হিসেবে আমন ধানের রোপন করছিলেন। পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত হয় এবং রাতেই স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজন পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করেছেন।
























