নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন আশিকুর রহমান বিশাল নামের এক কাপড় ব্যবসায়ী।এ সময় তাকে উদ্ধার করতে আসা আহত হয়েছেন আরও কয়েকজন যুবক।
গত রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১:৫৫ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর চন্দ্র বাড়ী রেল লাইন এলাকায় সন্ত্রাসীদের কবলে পড়ে আশিকুর রহমান। তিনি ফতুল্লা থানাধীন দক্ষিন শিয়াচর এলাকার মো: ইসমাইল হোসেনের ছেলে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় গতকাল সোমবার রাতে একটি অভিযোগ দাখিল করেছেন হামলার শিকার আশিকুর রহমান।
অভিযোগ সূত্রে ও আশিকুর রহমান জানান , পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যাবসায়ী মাসুম, আরাফান মাহামুদ বাবু, কামরুল, আল আমিন, মোয়াজ্জেম হোসেন বাবু, জয়,শাহ আলম, রুবেল, মুরাদ, ইমাম সহ অজ্ঞাত আরো ৯/১০ জন আশিকুর রহমানের পথরোধ করে এলোপাতাড়ী ভাবে মারধোর করে এবং হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে প্রাননাশের হুমকি দিয়ে আমাকে চলে যেতে বলে। কোন রকম প্রতিবাদ না করে বাড়িতে চলে আসি এবং পরবর্তীতে ঘটনাটি বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজনদের জানায়।
ইহাতে চরম ক্ষিপ্ত হয়ে (১১ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১ টায় উল্লাখিত সন্ত্রাসীরা লাঠি সোটা, ধারালো রামদা সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে প্রথমে গালমন্দ ও পরবর্তীতে এলোপাতাড়ী কুপিয়ে মারধর করে আহত করে এবং সন্ত্রাসীদের মধ্যে একজনের হাতে থাকা পিস্তল দিয়ে প্রাননাশের উদ্দেশ্য গুলি করে। গুলিটি লক্ষভ্রষ্ট হওয়ার এসময় প্রানে বেঁচে যাই।
হামলার খবর পেয়ে বাঁচাতে আমার বন্ধুরা এগিয়ে এলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আরিফ ও বন্ধু শফিকুলের মটর সাইকেল ভাংচুর করে অনুমানিক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ক্ষতি সাধন করে চলে যায়।
স্থানীয়দের অভিযোগ,সন্ত্রাসীরা ফতুল্লা এলাকায় প্রভাব বিস্তার করে প্রকাশ্যে মাদক ব্যাবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। এতে করে এলাকার লোকজন তাদের অত্যাচারে অতিষ্ট।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ নুরে আযম মিয়া জানান,সন্ত্রাসী হামলার অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা করা হবে।
























