রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
জানা যায়,গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) করতোয়া নদীতে গোসল করতে নামে সিজান (১৪) এক কিশোর।গোসলের সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় সে।অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি তার পরিবার।
আজ ১ অক্টোবর তার লাশ বগুড়া মহাস্থানগড় সংলগ্ন শিলাদেবির ঘাট এলাকায় ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
নিহত সিজান রায়নগর ইউনিয়নের করতকোলা পশ্চিমপাড়ার মুন্জুর রহমানের ছেলে।
এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু ডায়েরি হয়েছে।এমন আকষ্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
























