দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় রুহুল আমিন (২৯) নামে এক যুবক নিহত হয়েছে । ১লা অক্টোবর (রবিবার)দিবাগত রাত ১.৩০ মিনিটে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের মুদারপুর (পশ্চিম) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘাতক বাসের ধাক্কায় ঘটনাস্থলে রুহুল নিহত হয় ।
এলাকাবাসী ও স্বজনেরা জানান,রবিবার রাতে নিহত রুহুল আমিন কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় মুদারপুর (পশ্চিম) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়,ঘটনাস্থলেই রুহুল নিহত হয় । ঘাতক বাসটির চালক গাছতলা বাজারের অদূরে বাসটি রেখে পালিয়ে গেলে হাইওয়ে পুলিশ বাসটি তাদের হেফাজতে নেয় ।
নিহত রুহুল আমিন ময়মনসিংহের সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের মুদারপুর মধ্য পাড়ার লুৎফর রহমানের জৈষ্ঠ্য পুত্র । রুহুল আমিন বর্তমানে বেসরকারী একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল ।
























