মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি:
আজও ভোটারদের মন জয়ে গণসংযোগ আর প্রচারণা চালিয়েছেন জামালপুর-০২ ইসলামপুর আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত এমপি প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মোস্তফা আল মাহমুদ।
শুক্রবার ( ১৩ অক্টোবর ) সকাল থেকেই ইসলামপুর পৌর শহর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফেরদৌস সরকার, জুয়েল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ, হামিদুর রহমান, পৌর জাতীয় পার্টির নেতা তারা মিয়া, খোরশেদ আলমসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মোস্তফা আল মাহমুদ বলেন, দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ভোটের সুষ্ঠু পরিবেশ, ভোটাধিকার ও সুষ্ঠু রাজনীতি চায় দেশের মানুষ। তিনি ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
























