মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন করেছে জামালপুর জেলা বিএনপি।
আজ সকালে দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান।
























