সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
সবার জন্য মর্যাদা , স্বাধীনতা এবং ন্যায় বিচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।
আজ রোববার সকাল ১০টার দিকে আসক ফাউন্ডেশন উদ্যোগে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আসক ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সহ-সভাপতি এস এম সজীব, মোঃ কাউসার আহমেদ সজিব, ও মোঃ ইসরাফিল সাগঠনিক সম্পাদক এনামুল হাসান রাজীব প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে আমরা ও আমার আসক ফাউন্ডেশন প্রতিশুতি বদ্ধ।মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।
























