শফিকুল ইসলাম শামীম,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ আজগর আলী(৩৮) নামে এক আসামীকে সোমবার ভোর ৫ টায় ছোট গোবিন্দপুর থেকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
কাশিমপুরের ২ নং ওয়ার্ড লতিফপুর মৌজার ছোট গোবিন্দপুরে রবিবার রাত সাড়ে ১২ টায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত স্ত্রী শাহানাজ ময়মনসিংহ জেলার মুক্তা গাছা থানা কৃস্ন নগর গ্রামের সামসুল হকের কন্যা।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান জানান,কাশিমপুরের ছোট গোবিন্দপুর শামীম দেওয়ানের বাড়ীতে ভাড়া থাকতো আজগর আলী ও তার স্ত্রী শাহানাজ(৩৬)।পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মাঝে তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্ত্রী শাহানাজকে ধারালো চাপাতি দিয়ে গলার ডান পাশে আঘাত করলে স্ত্রী শাহানাজ ঘটনা স্থলেই মারা যায়।নিহত শাহানাজকে ময়না তদন্তের জন্য তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।এবং আসামী মোঃ আজগর আলীকে আজ সকাল সাড়ে ১১ টায় আদালতে পাঠানো হয়।
























