সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপির সেনপাড়া এলাকায় বিদ্যুৎস্পর্শে হাবিবুর রহমান হবি (৩২) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে দগ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
নিহত হাবিবুর রহমান কাচঁপুর খাসপাড়া মান্নান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুর রহমান কাঁচপুর সেনপাড়া এলাকায় ইলিয়াস মিয়ার বাড়িতে নতুন ভাড়াটিয়া হিসেবে বাসায় উঠেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় নতুন বাসায় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হাবিবুর রহমান বিদ্যুৎ স্পর্শ হয়ে পুরো শরীর দগ্ধ হন। তার ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, বিদ্যুৎ স্পর্শে শ্রমিক মারা যাওয়া বিষয়টি অবগত রয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেননি।
























