সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের তিন শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ইউসুফ আলী কল্যাণ তহবিলের পক্ষ থেকে সেমাই, চিনি, পোলার চাউল, আলু পেঁয়াজ, গুড়াদুধসহ ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মাই টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বিষেশ অতিথি ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু। এসময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা আব্দুস সাত্তার , নাসিরউদ্দিন, শহিদ, আব্দুল হালিম মিয়া, রফিকুল ইসলাম, মাহাম্মদ আলী,আবু তাহের,আবদুর রহমান.কামরুল হাসান, রুহুলআমিন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, কামাল হোসেন, সাইদুল ইসলাম, নাজির হোসেন, সাব্বির হোসেন, আমির হোসেন, মোঃ কাসেম মিয়া, সাহেরা আকতার, হাজেরা, ফারজান আক্তার শান্তি,সামিয়া আক্তারসহ বারদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
























