আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট পাটগ্রাম তিনবিঘা করিডর নামক শূন্য লাইন সীমান্তে বিজিবি ও ভারতীয় বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ৫ বাংলাদেশী নাগরিককে ফেরত দেওয়া হয়। শুক্রবার বিকেলে তাদের ফেরত দেওয়া হয়। শুক্রবার তাদের পাটগ্রাম থানায় আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করার কথা রয়েছে।
আটকৃত ব্যক্তিরা হলেন, ফেরদৌস ফরহাদ রশনি, (তৃতীয় লিঙ্গ), হৃদয় হাসান সারওয়ার নুরজাহান, (তৃতীয় লিঙ্গ), হামিদুল ইসলাম রিয়া মনি (তৃতীয় লিঙ্গ), মোঃ আদম আলী (৫২) ও মোছাঃ আমিনা বিবি (৪২)।
জানা যায় , ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের আঙ্গরপোতা বিওপি হতে আনুমানিক ৪শ গজ ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৬ বিএসএফয়ের ওমর ক্যাম্পের টহলদল কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক হয়। আটকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ২০২২ সালে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
এ বিষয়ে শুক্রবার বিকেলে ৫১বিজিবি রংপুর ব্যাটালিয়ানের পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত তিনবিঘা করিডর নামক স্থানে সীমান্ত শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফয়ের পক্ষে নেতৃত্ব দেন ৬বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমার সাথে ৫ জন এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব হোসেন সাথে ৬ জন। পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক আটককৃত ৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেন৷
























