আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
ভারত থেকে বাংলাদেশে পুশইন করার সময় ৮ বাংলাদেশীকে ৬১/ধবলসুতি বিওপি বিজিবি টহল দল কর্তৃক আটক হয়।
জানা গেছে, তিস্তা ব্যাটেলিয়ন (৬১ বিজিবি)এর অধীনস্থ ধবলসুতি বিওপির প্রতিপক্ষ ৯৮/গোমতি বিএসএফ এর দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৮২৬/৬ এস হতে আনুমান ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর ঘাটিয়ার ভিটা নামক স্থান হতে ৮ জন বাংলাদেশী মুসলমান নাগরিক ভারত হতে বাংলাদেশে পুশইন এর প্রাক্কালে ৬১/ধবলসুতি বিওপি বিজিবি এর টহল দল কর্তৃক আটক হয়।
আটকৃতরা হলেন, ১। মোসাঃ সীমা খাতুন,(২৮), স্বামীঃ সজিব মিয়া(৩০), পিতাঃ নাসির উদ্দিন(৫০),মাতাঃ মোছাঃ ময়না খাতুন(৪৫) ,
গ্রামঃ বুইবাগ, পোস্টঃ গজিরবাট,থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল, ২। মোছাঃ আখি,(০৪) পিতাঃসজিব, গ্রামঃ বুই বাগ, পোস্টঃগজির ভিটা থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল, ৩। মোছাঃ আফসানা (২৫), পিতাঃ মোঃ ফজর (৫০),স্বামী খায়রুল(৩০)ঠিকানা-ঐ, ৪। মোঃ ওমজা ফাসাব পিতাঃ খায়রুল (৩০)ঠিকানাঃ ঐ। ৫। মোছাঃ চায়না খাতুন (২৩) স্বামীঃ উজ্জ্বল শেখ (২৫) ঠিকানাঃ ঐ। মেয়ে ০২ জনঃ ৬। মোসাঃ মরিয়ম (০৭),পিতাঃ উজ্জল শেখ (২৫) ঠিকানাঃ ঐ। ৭। মোসাঃ তাইবা (১০মাস)পিতাঃ উজ্জল শেখ(২৫)
ঠিকানাঃ ঐ। ৮। মোসাঃ আফরি খাতুন (৩০) স্বামীঃ মোঃ কামাল শেখ (৩৫),পিতাঃ মৃত ওদুদ মিয়া, মাতাঃ মোসাঃ জোসনা বেগম(৫০) গ্রামঃ বুলা বাজার, পোস্টঃ বুলা বাজার, থানাঃ তেরোখাদা, জেলাঃ খুলনা।
উল্লেখ্য যে, আটকৃত সবাই ০১ মাস যাবত ভারতের কারাগারে আটক ছিল বলে জানা গেছে।
আটক কৃতদের বর্তমানে ধবলসুতির বিওপিতে রাখা হয়েছে এবং আটককৃত ব্যক্তিদেরকে পুশইন এর মাধ্যমে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
























